এই গরমে সুস্থ থাকার সহজ ০৮টি উপায়




গরমের সময় একটু অসতর্ক হলেই শরীর দ্রুত খারাপ হয়ে যেতে পারে—বিশেষ করে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক ইত্যাদির ঝুঁকি বাড়ে। তাই এই সময় সুস্থ থাকতে নিচের টিপসগুলো মেনে চললে অনেক উপকার পাবেন। ইনশাআল্লাহ 


 ১. পর্যাপ্ত পানি পান করুন

গরমে শরীর থেকে ঘাম দিয়ে পানি বের হয়ে যায়। তাই দিনে কমপক্ষে ৮–১০ গ্লাস পানি পান করুন।

👉 ডাবের পানি, লেবুর শরবত, ওরাল স্যালাইনও খুব উপকারী।


 ২. হালকা ও সহজপাচ্য খাবার খান

তেল-চর্বিযুক্ত ভারী খাবার এড়িয়ে চলুন।

👉 বেশি করে শাকসবজি, ফল (তরমুজ, বাঙ্গি, শসা) খান।


 ৩. রোদে কম বের হন

দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত রোদ সবচেয়ে বেশি থাকে।

👉 খুব দরকার না হলে এই সময় বাইরে যাওয়া এড়িয়ে চলুন।


 ৪. বাইরে গেলে সুরক্ষা নিন

ছাতা, টুপি বা সানগ্লাস ইত্যাদি অবশ্যই ব্যবহার করুন

👉 হালকা রঙের ঢিলেঢালা কাপড় পরুন


 ৫. শরীর ঠান্ডা রাখুন

 দিনে ১–২ বার গোসল করুন, কোথাও বের হবার আগে এবং সন্ধ্যার পর ঘরে ফিরে এলে অবশ্যই গোসল করুন। 

👉 ফ্যান বা ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করুন


 ৬. লবণ ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখুন

অতিরিক্ত ঘামে শরীর থেকে লবণ বের হয়ে যায়।

👉 ওরাল স্যালাইন বা লবণ-চিনি মিশ্রিত পানি খেতে পারেন


 ৭. হিট স্ট্রোকের লক্ষণ বুঝুন

নিচের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিনঃ

১. মাথা ঘোরা

২. অতিরিক্ত ঘাম বা হঠাৎ ঘাম বন্ধ হয়ে যাওয়া

৩. বমি বমি ভাব

👉 এসব হলে দ্রুত ঠান্ডা স্থানে নিয়ে যান এবং পানি দিন


 ৮. পর্যাপ্ত বিশ্রাম নিন

গরমে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে।

👉 পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম খুব জরুরি


No comments

Powered by Blogger.